রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
bnp

বিমানবন্দর তাঁতী দলের ‘গুপ্ত কমিটি’: পদ বাণিজ্যের অভিযোগে ত্যাগী নেতাদের হতাশা

৯-০৮-২০২৬৪০
4
বিমানবন্দর তাঁতী দলের ‘গুপ্ত কমিটি’: পদ বাণিজ্যের অভিযোগে ত্যাগী নেতাদের হতাশা
বিমানবন্দর থানা তাঁতী দলের নবগঠিত বিতর্কিত কমিটিকে ঘিরে ক্ষুব্ধ তৃণমূল নেতা-কর্মীদের অবস্থান।"

​নিজস্ব প্রতিবেদক:

রাজপথের আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থাকা পরীক্ষিত ও ত্যাগী নেতাদের পেছনে ঠেলে দিয়ে কোনো ধরনের সম্মেলন ছাড়াই বিমানবন্দর থানা তাঁতী দলের পকেট কমিটি গঠনের গুরুতর অভিযোগ উঠেছে। মূল নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ পদগুলোতে ত্যাগীদের বাদ দিয়ে 'পাঁচই আগস্টের পর' আসা সুবিধাবাদী ও কাস্টমস হাউসের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সুযোগ দেওয়ায় তীব্র অসন্তোষ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয় নেতা-কর্মীদের মাঝে।

​অনুসন্ধানে জানা যায়, বিমানবন্দর থানা তাঁতী দলের প্রতিষ্ঠালগ্ন থেকে সক্রিয় এবং রাজপথে হামলা-মামলার শিকার হওয়া এক লড়াকু তরুণ নেতাকে নতুন কমিটির ২৬ নম্বর সাধারণ সদস্য পদে ঠেলে দেওয়া হয়েছে। বিপরীতে ২, ৩, ৪, ৫, ৯, ১০ ও ১১ নম্বর যুগ্ম আহ্বায়কের মতো নীতি-নির্ধারণী পদগুলোতে যাদের বসানো হয়েছে, তারা দলের সূচনাপর্ব কিংবা বিগত দিনের আন্দোলন-সংগ্রামে অনুপস্থিত ছিলেন। মূলত গত ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এরা মাঠে সক্রিয় হন এবং এদের সিংহভাগই বিমানবন্দর কাস্টমস হাউস কেন্দ্রিক ব্যবসার সাথে যুক্ত।

​তৃণমূল নেতাদের অভিযোগ, রাজপথের ত্যাগ ও অবদানকে তোয়াক্কা না করে গোপনে বা 'গুপ্ত' প্রক্রিয়ায় অর্থের বিনিময়ে এ কমিটি দেওয়া হয়েছে। কায়িক শ্রম ও ত্যাগের মূল্যায়ন না করে বিত্তশালীদের অগ্রাধিকার দেওয়ায় চরম হতাশায় দিন কাটাচ্ছেন রাজপথের কর্মীরা। অতীতে মামলা-হামলার মুখোমুখি হওয়া কর্মীরা ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলছেন, "বিগত দিনের রক্ত ও ঘামের প্রতিদান কি এই পকেট কমিটি?"

​জাতীয়তাবাদী আন্দোলনের দুর্দিনের লড়াকু কর্মীদের অবমূল্যায়ন করে বসন্তের কোকিলদের নেতৃত্বে আনায় অঙ্গসংগঠনসহ মূল দলের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে। মাঠপর্যায়ের কর্মীদের মতে, কাউন্সিল ছাড়া টাকার বিনিময়ে দেওয়া এই কমিটি দলের সার্বিক ঐক্যের জন্য এক ধরনের বিষফোঁড়া হয়ে দাঁড়াবে।

​এ বিষয়ে বক্তব্য জানতে তাঁতী দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদকের ০১৮১৯১৪৯৭৮৮ নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। একইভাবে অভিযোগের বিষয়ে তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সঙ্গে ০১৮৩৮৪১০৮৩৫ নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ফলে এসব অভিযোগের বিষয়ে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রকাশক
নিজস্ব প্রতিবেদক
অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।