রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
jamat

এনসিপির ওপর হামলা নিয়ে শিবিরের সাবেক সভাপতি জাহিদুলের পোস্ট ঘিরে বিতর্ক এনসিপির মনিরা শারমিনের কড়া জবাব

৩১-০৭-২০২৬১০
4
এনসিপির ওপর হামলা নিয়ে শিবিরের সাবেক সভাপতি জাহিদুলের পোস্ট ঘিরে বিতর্ক  এনসিপির মনিরা শারমিনের কড়া জবাব
"এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা নিয়ে সাবেক শিবির সভাপতি জাহিদুল ইসলাম এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের বাকযুদ্ধপূর্ণ ফেসবুক পোস্টের কোলাজ।"

স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জ ও সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর পরপর হামলার ঘটনাকে "সুপরিকল্পিত ও পাবলিসিটি পাওয়ার কৌশল" বলে আখ্যা দেওয়া ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের একটি ফেসবুক পোস্ট কেন্দ্র করে চরম বিতর্ক তৈরি হয়েছে। সমালোচনার মুখে পোস্টটি সড়িয়ে ফেলা হলেও থেমে নেই বিতর্ক। উল্টো এনসিপির কেন্দ্রীয় নেতাদের পাল্টা তোপে সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম।

সাবেক শিবির সভাপতির পোস্টে ‘ডিপ পাওয়ারের’ তকমা

‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে হবিগঞ্জ ও সিলেটে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলমের বহরে হামলার ঘটনা ঘটে। এই হামলায় জাতীয় ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরী চোখে গুরুতর আঘাত পান। এ নিয়ে সারা দেশে আলোচনা-সমালোচনার মাঝে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জাহিদুল ইসলাম লেখেন— “হবিগঞ্জ ও মৌলভীবাজারে হামলার ঘটনাগুলো খুবই সুপরিকল্পিত বলে মনে হচ্ছে। উদ্দেশ্য যা হতে পারে—জুলাই মাসে জামায়াতকে যতটা সম্ভব আলোচনার বাইরে রাখা এবং এনসিপির প্রতি জনসমর্থন (পাবলিক সিম্প্যাথি) তৈরি করা। গুড প্ল্যান, গুড মুভ। (ডিপ পাওয়ার)।”

তাঁর পোস্টের পরপরই জামায়াত-শিবির সমর্থক বেশ কিছু ফেসবুক আইডি থেকে একই ধরনের পোস্ট দিয়ে ঘটনাটিকে 'পাতানো খেলা' বলে প্রচার চালানো শুরু হয়।

মনিরা শারমিনের কড়া জবাব ও জামায়াত এমপির কেলেঙ্কারী প্রসঙ্গ

শিবির নেতার এই পোস্টের জবাবে এনসিপির নেতা-কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন তাঁর ফেসবুকে তীব্র প্রতিবাদ জানিয়ে অতি সম্প্রতি ১৭ বছরের কিশোরী কেলেঙ্কারিতে জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রসঙ্গ টেনে আনেন। তিনি লেখেন, “জামায়াতের ৬০ বছর বয়সী সংসদ সদস্য ১৭ বছরের কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে যে কেলেঙ্কারির জন্ম দিয়েছেন সেটা এই জুলাই মাসেই ছিল... কিছু মানুষ দেখলাম যারা হামলার প্রতিবাদ না জানিয়ে এর মধ্যে ডিপ প্ল্যানের গন্ধ পাচ্ছে। এনসিপির রাজনীতি দাঁড়ালে কারও কারও অসুবিধা হবে, এটাই স্বাভাবিক। নিজেদের ব্যর্থতা অস্বীকার করে অন্যকে সন্দেহের চোখে দেখা এক রকম অসুখ। আরোগ্য কামনা করি।” পোস্টটি অল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে।

ব্যাকফুটে গিয়ে পোস্ট রিমুভ, ট্রোলের মুখে জাহিদুল

এনসিপি নেতাদের পাল্টা তোপ ও সাধারণ ব্যবহারকারীদের কড়া সমালোচনার মুখে শেষ পর্যন্ত রাতেই নিজের দেওয়া বিতর্কিত পোস্টটি সরাতে বাধ্য হন সাবেক শিবির সভাপতি জাহিদুল ইসলাম। তবে পোস্ট মুছে ফেলার পরও বিতর্ক থামেনি, বরং পোস্টটি সরিয়ে নেওয়া নিয়ে এনসিপি সমর্থকেরা সোশ্যাল মিডিয়ায় কড়া ট্রোল ও হাস্যরসে মেতে উঠেছেন।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রতিবেদক
ক্রাইম রিপোর্টার
jamat বিভাগ · অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।