বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার মাজারে সাইবার দল ঢাকা মহানগর উত্তরের শ্রদ্ধা

নিজস্ব সংবাদ:
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল, ঢাকা মহানগর উত্তর।
মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে যান সংগঠনটির নেতা-কর্মীরা। নেতারা এ সময় সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন এবং ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাতে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক দেলোয়ার আহমেদ আকাশ, সহ-সভাপতি মিজানুর রহমান শিকদার, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন হোসেন, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান, দপ্তর সম্পাদক ইউসুফ খলিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন রনি, শ্রম বিষয়ক সম্পাদক জালাল আহমেদ, কার্যনির্বাহী সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিন্টু, সহ-দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান, সুবেল বড়ুয়া সহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।