ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে ১৩৬ বোতল বিদেশি মদ ও পাজেরোসহ মাদক কারবারি আটক।
…

…
মোঃ নাছির উদ্দিন বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১৩৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ ও একটি পাজেরো গাড়িসহ রাসেল হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার এসআই সানোয়ারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার সলিমাবাদ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার ব্যবহৃত ঢাকা মেট্রো ঘ-১৪-১১০৬ নম্বরের একটি পাজেরো গাড়ি থেকে ১৩৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
জব্দ করা মদের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ক্লেমোর, টিচার্স, অ্যাবসুলেট ভদকা ও গ্র্যান্টস ব্র্যান্ডের মদ রয়েছে।
আটক রাসেল হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মাঝিরগাঁও গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাইনুদ্দিন দুলালের ছেলে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৩৬ বোতল বিদেশি মদ ও একটি পাজেরো গাড়িসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।