কিশোরগঞ্জে আইনজীবী সমিতির সম্পাদক আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

মো. আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সম্পাদক ও ইটনা উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে আনীত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইনজীবীরা। এই অপপ্রচারের প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) দুপুর একটার দিকে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
কর্মসূচিতে অংশ নেওয়া আইনজীবীরা বলেন, গত ২৮ সেপ্টেম্বর বড়িবাড়ী ইউনিয়নের পাটকাহানিয়া (ভুগলী) নদীকে কেন্দ্র করে অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে যে মানববন্ধন ও বক্তব্য দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। একজন জ্যেষ্ঠ আইনজীবীর পেশাগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার যে অপচেষ্টা চলছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
প্রতিবাদ মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন অ্যাডভোকেট এম এম হিলালী, অ্যাডভোকেট জেসমিন সুলতানা কবিতা, অ্যাডভোকেট শওকত কবীর খোকন, অ্যাডভোকেট জামাল উদ্দিন খান মার্শাল, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল বোখারী, অ্যাডভোকেট সাজবীন সুলতানা, অ্যাডভোকেট মীর সাখাওয়াত হোসেন ও অ্যাডভোকেট নাদিরা সুলতানা সোমা প্রমুখ। বক্তারা অবিলম্বে এই কুৎসা রটনা ও অপপ্রচারের সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং যেকোনো ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিহত করার ঘোষণা দেন।
জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি
বিক্ষোভ কর্মসূচি শেষে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ পুরো ঘটনার সুনির্দিষ্ট ও নিরপেক্ষ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি প্রদান করেন।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।