রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
jamat

দুর্নীতি বন্ধে বিএনপির ব্যর্থতা নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের তারেক রহমানের ইশারা প্রসঙ্গ

৩১-০৭-২০২৬১০
4
দুর্নীতি বন্ধে বিএনপির ব্যর্থতা নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের তারেক রহমানের ইশারা প্রসঙ্গ
"জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।"

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা

দেশে গত পাঁচ মাসে দুর্নীতি আরও বেড়েছে—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য টেনে ক্ষমতাসীন সরকারের তীব্র সমালোচনা করেছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দায়িত্বশীল জ্যেষ্ঠ নেতা নিজে দুর্নীতি বৃদ্ধির কথা স্বীকার করার পর বর্তমান সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। আজ শুক্রবার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুলের আক্ষেপ ও জামায়াত আমিরের প্রশ্ন

গতকাল এক অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল আক্ষেপ করে বলেছিলেন, গত পাঁচ মাসে ঘুষখোরদের ভোল বদলানো ছাড়া কিছুই বদলায়নি। তবে তিনি আশাবাদী কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবর্তন চাচ্ছেন। ফখরুলের এই বক্তব্যের জবাব দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান চান না, তাও সবাই দুর্নীতি করে কীভাবে? উনার ইশারায় যদি সবকিছু চলে, তবে উনার ইশারায় দুর্নীতি বন্ধ হয় না কেন? বিএনপি মহাসচিবের এই দায় স্বীকারের পরই সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে।”

পরিবহন খাতে চাঁদাবাজির দায় বিএনপির ঘাড়েই

পরিবহন সেক্টরে লাগামহীন চাঁদাবাজির জন্য বিএনপিকে অভিযুক্ত করে জামায়াত আমির বলেন, “সরকার চেষ্টা করছে চাঁদাবাজি কিছুটা নিচে নামিয়ে আনতে! অর্থাৎ এর মাধ্যমে দ্বিতীয় দফায় চাঁদাবাজিকে জাতীয় সনদ বা স্বীকৃতি দেওয়া হচ্ছে। বলা হয়েছিল কোটি মানুষকে চাকরি দেওয়া হবে, অনেকে বলে চাকরি তো দিয়ে দেওয়া হয়েছে— টেম্পোস্ট্যান্ডের চাকরি! এই চাঁদাবাজির চাকরিকে দেশের জনগণ ঘৃণা করে।” এ সময় সম্মেলনের বিশেষ অতিথি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান যুক্ত করে বলেন, নেতৃত্ব চাঁদাবাজমুক্ত না হলে দেশ চাঁদাবাজমুক্ত করা অসম্ভব।

"গণভোট ও জুলাই শহীদদের অবমূল্যায়ন বরদাশত করা হবে না"

বক্তব্যে সরকারকে হুশিয়ার করে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের চাওয়ার বিপরীতে কিংবা হঠকারিতা করে দেশ চালালে বিএনপিকেও ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন না করলে জামায়াত তা বরদাশত করবে না এবং কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না। একই সাথে জুলাই গণ-অভ্যুত্থানকে কারও একক দলীয় সম্পদ না বানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আহত ও পঙ্গু যোদ্ধারা এখনো কষ্ট পাচ্ছেন, শহীদ ও জুলাই যোদ্ধাদের প্রাপ্য সম্মান ও সঠিক স্বীকৃতি দিতে হবে।

বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি কবির আহমদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিম।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রকাশক
নিজস্ব প্রতিবেদক
অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।