রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
রাজনীতি

খিলক্ষেত থানা বিএনপির সভাপতি হিসেবে সোহরাব খান স্বপনকে চান তৃনমূলের নেতাকর্মীরা

১৪-০৮-২০২৬২৬০
4
খিলক্ষেত থানা বিএনপির সভাপতি হিসেবে সোহরাব খান স্বপনকে চান তৃনমূলের নেতাকর্মীরা
"খিলক্ষেত থানা বিএনপির প্রবীণ ও লড়াকু নেতা মো. সোহরাব খান স্বপন, যাকে খিলক্ষেত থানা বিএনপির সভাপতি পদে দেখতে চান স্থানীয় নেতাকর্মীরা।"

বিশেষ প্রতিনিধি: হোসেন আলী

ঢাকা-১৮ আসনের অন্তর্গত খিলক্ষেতের রাজনীতিতে দীর্ঘ চার দশকের পরীক্ষিত, ত্যাগী ও রাজপথের লড়াকু সৈনিক মো. সোহরাব খান স্বপনকে খিলক্ষেত থানা বিএনপির সভাপতি হিসেবে পেতে সরব হয়ে উঠেছেন স্থানীয় নেতাকর্মীরা। দলীয় ত্যাগ, সুদৃঢ় নেতৃত্ব এবং স্থানীয় জনগণের প্রতি সামাজিক দায়বদ্ধতার কারণে সর্বস্তরের মানুষের মাঝে তাঁকে ঘিরে নতুন আশার সঞ্চার হয়েছে।

​দীর্ঘ রাজনৈতিক পথচলা ও ত্যাগ

১৯৮৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হওয়া সোহরাব খান স্বপন পরবর্তীতে ১৯৯২ সালে তৎকালিন ৭৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি, ২০০২ সালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থানা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ২০০৬ সালে খিলক্ষেত থানা যুবদলের আহ্বায়ক এবং ২০১১ সালে সভাপতির দায়িত্ব অত্যন্ত সফলতার সঙ্গে পালন করেন। পরবর্তীতে তিনি খিলক্ষেত থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং বর্তমানে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আসছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন ও দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকার কারণে তিনি চারবার কারাবরণ করেন এবং তাঁর বিরুদ্ধে ৪৭টিরও বেশি রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছিল।

​সামাজিক সংগঠন ও জনসেবায় নেতৃত্ব

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এলাকায় সার্বিক উন্নয়নে অবদান রাখছেন:

​ব্যবসায়ী সংগঠন: সভাপতি, খিলক্ষেত বাজার মালিক সমিতি।

​শিক্ষা প্রতিষ্ঠান: সভাপতি, কুর্মিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি।

​সামাজিক ও ধর্মীয় কল্যাণ: সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, খিলক্ষেত ওয়েলফেয়ার সোসাইটি ও খিলক্ষেত সামাজিক কবরস্থান; ভাইস প্রেসিডেন্ট, খিলক্ষেত বাজার মসজিদ ও মাদ্রাসা; এবং প্রতিষ্ঠাতা সভাপতি, নবযাত্রা সমাজ কল্যাণ সংঘ।

​উন্নয়নমূলক অবদান: করোনাকালীন সময়সহ যেকোনো দুর্যোগে খিলক্ষেতের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী, প্রয়োজনীয় ওষুধ ও আর্থিক সহায়তা পৌঁছে দিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

​জনগণের দাবি ও ভবিষ্যৎ ভাবনা

খিলক্ষেত এলাকাকে মাদকমুক্ত করা, তরুণ সমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে আগ্রহী করা এবং স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংগঠিত রাখাই তাঁর মূল লক্ষ্য। তৃণমূলের সর্বস্তরের মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের মতে, রাজপথের ত্যাগ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে খিলক্ষেত থানা বিএনপিকে আরও শক্তিশালী করতে তাঁর নেতৃত্বের কোনো বিকল্প নেই। তাই আসন্ন কমিটিতে সোহরাব খান স্বপনকে সভাপতি হিসেবে দেখতে চাওয়াই এখন খিলক্ষেতবাসীর প্রধান দাবি।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রতিবেদক
মতামত লেখক
রাজনীতি বিভাগ · অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।