মামলা-হয়রানি বন্ধের দাবি: খিলক্ষেত প্রেসক্লাবের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
Key points in three minutes.

…
বিশেষ প্রতিনিধি: হানিফ সরকার
খিলক্ষেত প্রেসক্লাবের এক নিয়মিত সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও চাঙ্গা রাখতে সর্বসম্মতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন উপস্থিত নেতৃবৃন্দ।
খিলক্ষেত প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব সরকার স্বাধীন-এর সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় এ আলোচনা সভাটি পরিচালিত হয়। সভায় বক্তারা বলেন, সংগঠনের ঐক্য ও ধারাবাহিক কার্যক্রম বজায় রাখতে তারা সর্বদা ওয়াদাবদ্ধ এবং যেকোনো পরিস্থিতিতে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করবেন।
সাংবাদিকদের পেশাগত সুরক্ষার বিষয়ে আলোচনা করতে গিয়ে খিলক্ষেত প্রেসক্লাবের সভাপতি হাবিব সরকার স্বাধীন বলেন, "সকল বাধা অতিক্রম করে সাংবাদিকদের অধিকার আদায়ের লড়াইয়ে খিলক্ষেত প্রেসক্লাব সর্বদা সর্বগ্রে থাকবে। দেশের জনগণের স্বার্থে আমরা আমাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সর্বোচ্চ গতিতে চালিয়ে যাব।"
সভায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, সাংবাদিকদের যেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি না করা হয়—এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই কার্যকর ভূমিকা রাখতে হবে।
সভায় খিলক্ষেত প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এস এম মোর্শেদ-এর অবদান ও দিকনির্দেশনার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। তিনি দৈনিক অপরাধ বিচিত্রার প্রকাশক ও সম্পাদক এবং ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের চেয়ারম্যান। বক্তারা জানান, তাঁর দক্ষতা ও অভিজ্ঞতাই সংগঠনের মূল দিশারী।
উক্ত সাংগঠনিক সভায় আরও উপস্থিত ছিলেন:
সুমন রহমান (যুগ্ম-আহ্বায়ক)
রকি পাটোয়ারী (সাংগঠনিক সম্পাদক)
আব্দুর রাজ্জাক (সাবেক সহ-সভাপতি)
সাইফুল ইসলাম (সদস্য)
বিপ্লব (ক্যামেরাম্যান) সহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
সভা শেষে উপস্থিত সকলেই খিলক্ষেত প্রেসক্লাবের ভবিষ্যৎ পথচলাকে আরও বেগবান করতে এবং পেশাগত মানোন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।