রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
khun

আমার দুধের বাচ্চাকে কেন ভিকটিম ব্লেমিং করা হচ্ছে?"—কান্নাজড়িত কণ্ঠে প্রশ্ন অপ্রতিমের মায়ের

২৩-০৯-২০২৬৬০
4
আমার দুধের বাচ্চাকে কেন ভিকটিম ব্লেমিং করা হচ্ছে?"—কান্নাজড়িত কণ্ঠে প্রশ্ন অপ্রতিমের মায়ের
"কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শোক ও প্রতিবাদ সভা।"

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ১৩ বছরের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে নিয়ে চলা বিভিন্ন অপপ্রচার ও ‘ভিকটিম ব্লেমিং’-এর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও অপ্রতিমের মা নাহিদা বেগম। গত মঙ্গলবার রাতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতারা তাঁর বাসায় দেখা করতে গেলে তিনি এই ক্ষোভের কথা জানান।

মা নাহিদা বেগমের ক্ষোভ ও অভিযোগ

কান্নাজড়িত কণ্ঠে নাহিদা বেগম বলেন, “আমার দুধের শিশু, তাকে ব্লেমিং করা আমি কোনো দিন মেনে নেব না। দীর্ঘদিন সময় নিয়ে তাকে বন্ধু বানিয়ে, সবার কাছে ভিকটিম বানিয়ে বলা হচ্ছে—‘দেখো, ও আমাদেরই একজন সদস্য, ও আমাদের সঙ্গে খেলছে, ওর কারণে ও মরে গেছে’—আমি কিন্তু সেটা মানব না।”

তিনি আরও জানান, ২০২৫ সালের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনকালে তিনি বহু মাদকসেবী ও কারবারিকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। যদি সেই আক্রোশ থেকে তাঁর সন্তানকে টার্গেট করা হয়ে থাকে, তবে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি কেবল নিজের সন্তানের জন্য নয়, বরং খুনিরা যেন ভবিষ্যতে আর কারও জীবন ধ্বংস করতে না পারে, সেজন্য এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।

আসামিপক্ষে লড়বেন না জেলা আইনজীবী সমিতির কেউ

এদিকে অপ্রতিম হত্যা মামলায় অভিযুক্তদের পক্ষে আদালতের কোনো আইনজীবী লড়বেন না বলে ঘোষণা দিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। মঙ্গলবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে জেলা আইনজীবী সমিতির নেতাদের অনুষ্ঠিত মতবিনিময় সভায় সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ এই মৌখিক সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ঘটনার নির্মমতা ও মানবিক দায়বদ্ধতা থেকে আইনজীবীরা এই নীতিগত অবস্থান নিয়েছেন। তবে আসামিদের আইনগত অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রচলিত নিয়ম অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে আইনজীবী নিয়োগের ব্যবস্থা রাখা হবে বলে জানান তিনি। সভায় কুবি উপাচার্য অধ্যাপক এম এম শরীফুল করীম, সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, জেলা জিপি-পিপিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রকাশক
নিজস্ব প্রতিবেদক
অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।